বিনোদন

হঠাৎ মান্নাতের ছাদে কেন শাহরুখ?

শিল্পী ও নৃত্যশিল্পীরা স্টেজে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী ও নৃত্যশিল্পীরা স্টেজে পারফর্ম করছে, বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাধারণত ঈদে কিংবা জন্মদিনে মান্নাতের ছাদে দাঁড়িয়ে ভক্তদের দেখা দেন শাহরুখ। তবে এবার দাঁড়ালেন হঠাৎ করেই। অপ্রত্যাশিত সময়ে শাহরুখকে পেয়ে ভক্তদের মাঝে ছিল বাধ ভাঙ্গা উচ্ছ্বাস।

শাহরুখের বাড়ির বাইরে সবসময়ে থাকে ভক্তদের আনাগোনা। প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায় ভক্তরা দিনের পর দিন দাঁড়িয়ে থাকেন। শনিবার অবশ্য বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন ভক্তরা।

প্রায় ৩০০ জন ভক্ত মিলে দুই হাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার পোজ দেন। সবচেয়ে বেশি সংখ্যক ফ্যান জমায়েত হয়ে কোনও সুপারস্টারের পোজ পারফর্ম করার গিনেস রেকর্ড গড়েন তারা। এসময়ে ভক্তদের অভিনন্দন জানাতে সবাই চমকে দিয়ে শাহরুখ বাড়ির ছাদে ওঠেন।

হঠাৎ মান্নাতের ছাদে কেন শাহরুখ?

উপস্থিত ভক্তদের অভিনন্দন জানান শাহরুখ। ‘পাঠান’ ছবির গানে তালে নাচেন। দুই হাত ছড়িয়ে নিজের সিগনেচার পোজটিও দেন।

১৮ জুন স্টার গোল্ডে ‘পাঠান’ ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এই ঘোষণার পরই ভক্তরা ঠিক করেন যে এই রেকর্ড ভাঙা ছবিটির টিভি প্রিমিয়ার হওয়ার আগে তারা এমন কিছু করবেন যা স্মরণীয় হয়ে থাকে। সেজন্যই তারা শাহরুখের বাড়ির সামনে জড়ো হন এবং সেই পোজ দিয়ে রেকর্ড গড়েন।

বিষয়:শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…