বাংলাদেশ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল আলম

শফিকুল আলমের ছবি, নদীর পাড়ে বসে থাকা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাড়ে বসে থাকা শফিকুল আলমের ছবি, তিনি একজন প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার ১৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম দুই দশক ধরে ফরাসি বার্তা সংস্থাটিতে কাজ করছেন তিনি।

উল্লেখ্য, গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের অধীনে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

বিষয়:প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…