চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা থেকে দূরে, তবু শাবনূরকে ভুলে যাওয়া সম্ভব নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

পরিচালক এহতেশামের হাত ধরে ১৯৯৩ সালে ঢালিউড জগতে পা রেখেছিলেন নায়িকা শাবনূর। সাব্বিরের বিপরীতে অভিনয় করা প্রথম চলচ্চিত্র ‘চাঁদনি রাতে’ ব্যবসায়িক সাফল্য না পেলেও শাবনূর সবার চোখে পড়েন প্রয়াত নায়ক সালমান শাহ’র সাথে জুটি বেঁধে।

সালমান-শাবনূর জুটির প্রথম চলচ্চিত্র ‘তুমি আমার’ মুক্তি পায় ১৯৯৪ সালে। এরপর একে একে তাঁরা অভিনয় করেন মোট ১৪টি চলচ্চিত্রে।

‘সুজন-সখী’র পুনর্নির্মাণ, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’ কিংবা ‘আনন্দ অশ্রু’ তাঁকে পৌছে দেয় সাফল্যের চূড়ায়। একের পর এক হিট চলচ্চিত্র উপহার দিয়ে শাবনূর হয়ে ওঠেন দর্শকদের পছন্দের শীর্ষে থাকা চিত্রনায়িকা।

Banglabid

সালমান শাহ’র মৃত্যুর পর নায়ক রিয়াজ, ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধেও সাফল্য পান শাবনূর। রিয়াজের সঙ্গে ‘মন মানে না’, ‘তুমি শুধু তুমি’, ‘বিয়ের ফুল’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘মন বসে না পড়ার টেবিলে’ চলচ্চিত্রগুলো দারুণভাবে গ্রহণ করে সে সময়ের বাংলা চলচ্চিত্রের দর্শক। ‘এক টাকার বউ’ কিংবা ‘বলব কথা বাসর ঘরে’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে তাঁকে পাওয়া গেছে বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গেও।

এত বছরের ক্যারিয়ারে পুরস্কারের খাতায় আছে একবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাচসাস পুরস্কার ছাড়াও সেরা নায়িকা হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন মোট দশবার।

গত কয়েক বছরে রুপালি পর্দায় অনুপস্থিত শাবনূর। পরিবারের সাথে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেছেন। মাঝখানে দাম্পত্য জীবন নিয়েও খুব একটা স্বস্তিতে ছিলেন না এই নায়িকা। এক সন্তানের জননী শাবনূর।

Reneta

ববিতা, কবরী ও শাবানা পরবর্তী সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সিনেমায় নিয়মিত না থাকলেও তার ভক্ত অনুরাগীরা তাকে ভুলে যাননি। চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার সিনেমার জন্য ভক্ত অনুরাগীরা প্রতিনিয়ত মনে করে এই নায়িকাকে।

১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। এই দিনেও হাজারও ভক্ত অনুরাগী থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই শাবনূরকে নিয়ে স্মৃতিচারণ করছেন। বেশীর ভাগই মনে করেন, মানানসই চরিত্র নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরা উচিত এক সময়ের দাপুটে এই নায়িকার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়রিয়াজলিড বিনোদনশাবনূরসালমান শাহসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT