চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিজীবন নিয়ে সরব বুবলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
বুবলী ব্যক্তিজীবন নিয়ে সরব, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শাকিব খান ও অপু বিশ্বাসের দাম্পত্য জীবন ভাঙনের নেপথ্যে বুবলী’-এমন গুঞ্জন বহুদিন ধরেই। তাদের বিচ্ছেদ নিয়ে বুবলীকে শুরু থেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কেউ কেউ!

সম্প্রতি অপু বিশ্বাসের সাথে ভার্চুয়ালি কথার যুদ্ধে জড়ান বুবলী। দুই নায়িকার বাকযুদ্ধের বিষয়টি উঠে আসে গণমাধ্যমেও। সেই সূত্র ধরেই এবারও ‘শাকিব-অপুর বিচ্ছেদ ইস্যু’তে সামনে আসে বুবলীর নাম!

এসব বিষয় নিয়ে দীর্ঘ ভিডিও বার্তায় কথা বলেছেন শবনম বুবলী। প্রায় ৪২ মিনিটের ভিডিওতে ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গের সাথে এই নায়িকা দাবি করে বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার আমি ভাঙানি।’

Banglabid

সবার সম্মান রক্ষার্থে কথাগুলো আগে বলিনি উল্লেখ করে বুবলী তার অফিশিয়াল ফেসবুকে পোস্ট করা ভিডিওতে বলেন, শাকিব খান ও অপু বিশ্বাস দুজনেই ম্যাচিউরড। কারো প্ররোচনায় পড়ে তাদের সংসার ভাঙবে এটা হতে পারে না। যদি কোনো ব্যক্তির সিদ্ধান্ত না থাকে তাহলে অন্য কারও ব্যক্তির সিদ্ধান্তে কখনো কারও সংসার ভাঙতে পারে না।

”যদি কোনো সম্পর্কে সমস্যা হয় সেই মানুষ যদি অন্য জায়গায় যুক্ত হয় বা বিয়ে করে যাকে বিয়ে করে তার কি দোষ হয় অতীতের সম্পর্ক ভাঙার জন্য? আসলে তাদের সম্পর্ক না টেকায় আমার কোনো ইনভলবমেন্ট নেই।”

অনেকের প্রশ্ন, শাকিব-অপুর ভেঙে যাওয়া সংসারে জন্ম নেয়া আব্রাম খান জয়ের জন্মদিন কেন বুবলী বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন? এ প্রসঙ্গে বুবলী দাবী করেন, জয়ের ব্যাপারে আমার স্বামী ও সন্তানের বাবা শাকিব খানকে সবসময় পজিটিভভাবে দেখতে বলে আসছি। হয়তো মানুষের সামনে এটা প্রকাশ করিনি। জয় কোন স্কুলে পড়বে, তার সুন্দর ভবিষ্যতের জন্য সবসময় পজিটিভ বলেছি। এটা শাকিব খান ভালো করেই জানেন।

Reneta

বুবলী বলেন, জয়ের আগের বছরগুলোর জন্মদিনে আমার নিজের সন্তান ছিল। তখন তো আমি বেবিবাম্পের ছবি প্রকাশ করিনি। এবার আমি আমার আবেগের জায়গা থেকে শেয়ার করেছিলাম। এটা নিয়ে কখনো শাকিব খানকে অভিযোগ করিনি। শুধু এটি কেন, কোনো কিছু নিয়ে অভিযোগ নেই। আমি শুরু থেকে কখনো কোনো ভুল স্টেটমেন্ট দেইনি। হয়তো আমি অন্যভাবে উত্তর দিয়েছি। আসলে তখন আমার বলার কিছু ছিল না।

শেহজাদ খান বীর প্রসঙ্গে বুবলী বলেন, আজকে আমার সন্তানের প্রায় তিন বছর বয়স। এই সময়ে তার (শাকিব) কাছ থেকে আর্থিক টাকা নেইনি। তবে আমেরিকা থাকাকালীন অনেক টাকা খরচ হয়েছে। শাকিব খান আমাকে ১৫ হাজার ডলার দিয়েছিলেন। বাকি ৩০ হাজার ডলার আমি খরচ করেছি। সন্তানের বাবা হিসেবে শাকিব যদি কিছু ফিল করে দিতে চায়, তবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।

বুবলী তার জন্মদিনে শাকিবের কাছ থেকে হিরের নাকফুল উপহার পেয়েছেন গণমাধ্যমে জানিয়েছিলেন। শাকিব বিষয়টি অস্বীকার করেন। এ প্রসঙ্গ টেনে বুবলী বলেন, আমি যদি এখন এই বিষয়টি প্রমাণ করতে যাই তাহলে শাকিব খানকে অসম্মান করা হয়। এ নিয়ে আমি কথাই বলতে চাই না।

২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। ছেলের নাম রেখেছেন শেহজাদ খান। বুবলীর কাছ থেকে পাওয়া তথ্য, ২০১৮ সালের ২০ জুলাই তারা বিয়ে করেন। তবে শোনা যাচ্ছে, শাকিব-বুবলীর মধ্যে দূরত্ব বেড়েছে। সন্তান বীরকে আগলে রাখলেও বুবলীর থেকে দূরে সরে গেছেন শাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসজয়বীরবুবলীলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT