চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ গবেষণা করবে শাবিপ্রবি ও খুবি

দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন
১০:২১ অপরাহ্ণ ০৫, মে ২০২৪
শিক্ষা
A A

আর্থ-সমাজিক ক্ষেত্রে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ গবেষণার লক্ষ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার ৫ মে খুবি উপাচার্যের কার্যালয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর আমিনা পারভীন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এই এমওইউতে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত এমওইউ’র কপি পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে উভয়পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে উল্লেখ করে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন,শিক্ষা ও গবেষণায় এ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি আজ দৃশ্যমান। পাশাপাশি তিনি খুবির সাথে শাবিপ্রবির চলমান বিভিন্ন কোলাবরেটিভ রিসার্চের কথা উল্লেখ করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ভাইস-চ্যান্সেলরের গৃহীত উদ্যোগের প্রশংসা করে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়েছে। খুবি ও শাবিপ্রবি একে অন্যের শুভাকাঙ্ক্ষী। খুবির সাথে শাবিপ্রবির কোলাবরেটিভ রিসার্চ রয়েছে। এই এমওইউ স্বাক্ষরের ফলে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক ক্ষেত্রে যৌথ শিক্ষা ও গবেষণা কাজের সুযোগ সৃষ্টি হলো।

এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা, কোষাধ্যক্ষ অধ্যাপক অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সেহরীশ খান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. লস্কার এরশাদ আলী, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, শাখা প্রধান (প্রশাসন) দীপক চন্দ্র মণ্ডল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুবিখুলনা বিশ্ববিদ্যালয়যৌথ গবেষণাশাবিপ্রবি
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT