চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর গুরুতর অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন পাকিস্তানি অভিনেত্রী মেহরীন শাহ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিওর মাধ্যমে পাকিস্তানি পরিচালক সাইদ এহসান আলি জাইদি এবং ভারতীয় প্রযোজক রাজ গুপ্তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিনেত্রী মেহরীন।

আজারবাইজানের বাকুতে শুটিং করতে গিয়ে এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় মেহরীনকে।ভিডিওতে রীতিমতো কাঁদতে দেখা গেছে তাকে। জানিয়েছেন, খুবই ভয় পেয়েছেন তিনি।

মেহরীন জানান, যে হোটেলে তারা ছিলেন সেখানেই তার প্রযোজক এবং পরিচালক যৌনকর্মীদের নিয়ে আসেন। এমনকি, তাকেও কুপ্রস্তাব দেন। মেহরীনের দাবি, তাদের প্রস্তাব না মানার জন্য চূড়ান্ত অপদস্থ হতে হয়েছিল তাকে।

ভিডিওতে মেহরীন আরও বলেন, “বাকু পৌঁছানোর পরই আমি প্রযোজক এবং পরিচালকের ব্যবহারে পরিবর্তন লক্ষ করি। যখনই ওদের প্রস্তাব আমি ফিরিয়ে দেই তখন থেকেই আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন তারা। আমাকে খেতে পর্যন্ত দেয়নি।’

তিনি বলেন,‘আমি জানি না, ওরা কোন উদ্দেশ্যে আমায় এই আজারবাইজানে নিয়ে এসেছে। প্রথমে ভেবেছিলাম চুপ থাকব। কিন্তু আর চুপ থাকা আমার পক্ষে সম্ভব নয়।’

এদিকে এখনো বাকুতেই আটকে রয়েছেন ওই অভিনেত্রী। শরীর অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন। পাকিস্তানে ফেরার টিকিট পর্যন্ত তাকে দেননি প্রযোজক রাজ, এমনটাই দাবি মেহরীনের।

Reneta

সূত্র: ডিএনএ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানি অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করবে স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাব

মে ৩, ২০২৬

হজ ক্যাম্পে চুরি যাওয়া অর্থ উদ্ধার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী হজযাত্রী

মে ৩, ২০২৬

বাংলাদেশি দর্শকদের জন্য কিউই অধিনায়কের ‘দুঃখ’ প্রকাশ

মে ৩, ২০২৬
ছবি: এআই

অতিরিক্ত পানি পান বাড়াচ্ছে ঝুঁকি, কী ঘটে ওয়াটার ইনটক্সিকেশনে?

মে ৩, ২০২৬

লালবাগ পঞ্চায়েত কমিটির সহ-সভাপতির মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT