চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড শীত-তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১২:১৪ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড শীত-তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড শীত-তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

ভয়ংকর শীতে কাঁপছে কানাডার গোটা ক্যালগেরি ও আলবার্টার আশেপাশের শহর। প্রচণ্ড ঠাণ্ডা আর তুষারে জমে যাচ্ছে মানুষ। গত বুধবার থেকে শুরু হওয়া প্রচণ্ড ঠান্ডা একটানা চলছে মাইনাস ২৩ থেকে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

কানাডার আবহাওয়া সূত্রে জানা গেছে, শুরু হওয়া এই তীব্র ঠান্ডা কানাডার স্থানীয় সময় রোববার থেকে কমতে শুরু করবে। ক্যালগেরি পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পিচ্ছিল ও প্রচণ্ড ঠান্ডায় বেশ কয়েক স্থানে দুর্ঘটনা ঘটেছে।

এদিকে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে বিলম্বিত হচ্ছে বিমানের নির্ধারিত ফ্লাইট। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। গতকাল টরেন্টোর পিয়ারসন বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া এবং অবতরণ করা প্রায় ৬৬৮ ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে চলাচল করেছে। কোনো কোনো ক্ষেত্রে এই বিলম্বের সময় ছিল ৪ থেকে ৬ ঘণ্টা।

কানাডার দুই প্রধান এয়ারলাইনস এয়ার কানাডা এবং ওয়েস্টজেট সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রায় ৪০ শতাংশ সিডিউল গতকাল ব্যাহত হয়েছে।

অন্যদিকে ক্যালগেরি শহরের সড়ক ঘন বরফের আস্তরণে ছেয়ে গেছে। পিচ্ছিল সড়কে ঘটছে দুর্ঘটনা। সড়কের যানবাহনগুলো খুব ধীর গতিতে চলছে। ভয়াবহ ঠান্ডা আর বরফাচ্ছন্ন পরিস্থিতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

Reneta

এদিকে তুষারের প্রকোপে ক্যালগেরির গণপরিবহন বাস চলাচলে ব্যাঘাত ঘটেছে। নির্ধারিত সময়ের মধ্যে আসতে না পারায় অনেক স্থানেই যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে ছাড়া অনেকেই ঘর থেকে বাইরে বের হচ্ছে না।

সিটি অফ ক্যালগেরি এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্কতার মাধ্যমে সবাইকে চলাচলের নির্দেশ দিচ্ছে।।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাজনজীবন বিপর্যস্তপ্রচণ্ড ঠান্ডাবিমানের ফ্লাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তহবিল নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে তৃণমূল, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT