গাজীপুর

গাজীপুরে মাটি খুঁড়তেই বেরিয়ে এল একাধিক গ্রেনেড!

মাটি খুঁড়তে পাওয়া গেছে একাধিক গ্রেনেডের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে মাটি খুঁড়তে পাওয়া গেছে একাধিক গ্রেনেডের অংশ, নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বের হয়েছে বেশ কয়েকটি গ্রেনেড। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে আসে পুলিশ।

(৮ জুলাই) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাড়ে ৩ কাঠা বাউন্ডারি করা জমিতে ৬তলা বাড়ি করার জন্য কাজ শুরু করেন জমির মালিক আবুল কাশেম। কয়েকজন শ্রমিক মাটি খুঁড়া শুরু করেন।  ৩ থেকে ৪ হাত মাটি গর্ত করার পর একটি মাটির কলসির সন্ধান পান শ্রমিকরা। কোদালের আঘাতে কলসি ফেটে গেলে ভেতর থেকে গ্রেনেড বের হয়ে আসে।

পরে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে স্থানীয়দের ও বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক পুলিশে খবর দেন। এরপর তিনি নিজে গাজীপুর সদর থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত সীমানা গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না৷

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম জানান, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। বস্তুগুলো আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বোম্ব ডিসপোসাল ইউনিট এসেছে। বস্তুগুলো পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন তারা।

বিষয়:৯৯৯ ‌গ্রে‌নেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…