চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় নতুন শনাক্ত সাত লাখের বেশি, মৃত্যু ১০২৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪ হাজার ৮১৩ জন।

গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।

রোববার (২৪ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৩১৯ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২ হাজার ১৭৩ জনের। সুস্থ হয়েছেন ৫৪ কোটি ৪২ লাখ ৯ হাজার ৭৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২৯৭ জন। আর মারা গেছেন ৬৪ জন। এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৭ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৯৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫৩২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫২১ জন এবং মারা গেছেন ৩০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ১১৬ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ১৭৫ জন এবং মারা গেছেন ৮৯ জন। তাইওয়ানে মারা গেছেন ৫৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৫৯৫ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২১ জন এবং মারা গেছেন ২৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৩৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৫৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ১০২ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ২৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৬৩ জন এবং মারা গেছেন ৪০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

 

ট্যাগ: আক্রান্তকরোনাচীননতুন শনাক্তমৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুসেতু মহাসড়কে বাস-ট্রাক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, ২ চালক নিহত

পরবর্তী

গাজীপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহত ৩

পরবর্তী
গাজীপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহত ৩

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিএনপির কর্মসূচিতে বাধা না দেওয়ার আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির কোনো কর্মসূচিতে বাধা না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সর্বশেষ

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT