আদালত

গ্রেপ্তারের দিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল গ্রেপ্তারের দিন থেকে সাজা কার্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটর্নি জেনারেল আদালত থেকে বের হচ্ছেন, তার পাশে সাংবাদিকরা দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছে সেটি আসামিরা যেদিন গ্রেপ্তার হবে সেদিন থেকে কার্যকর হবে।

আজ (১৭ নভেম্বর) সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ‘জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান’ দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণার পর প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, মামলায় দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর একজন রাজস্বাক্ষী হওয়ায় সার্বিক বিষয় বিবেচনা করে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে থাকা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সাজা দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুগান্তরকারী রায় হয়েছে, যা প্রশান্তি আনবে ও বাংলাদেশে ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য মাইলফলক হয়ে থাকবে সরকার শেখ হাসিনাকে ফেরাতে যত ধরনের পদক্ষেপ আছেন তা নেবেন বলে আশা করি।

বিষয়:অ্যাটর্নি জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…