বাংলাদেশ

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিমান ভট্টাচার্য আর নেই

প্রয়াত বিমান ভট্টাচার্য, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিমান ভট্টাচার্য এর ছবি, যিনি আর নেই।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও অধুনালুপ্ত অবজারভারের সাংবাদিক বিমান ভট্টাচার্য আর নেই। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানাবিধ রোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রাতে নারায়ণগঞ্জের সদর উপজেলা মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিমান ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বিমান ভট্টাচার্যের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:জাতীয় প্রেস ক্লাব শেষ নিঃশ্বাস ত্যাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…