চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ‘প্রবাস ভাবনায় সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:৩১ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৪
প্রবাস সংবাদ
A A

কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রবাস ভাবনায় সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। এই সেমিনারের জন্য ‘বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া’ নিয়ে প্রবন্ধ রচনা করেছেন স্নেহাশিস রায়। প্রবন্ধটির উপর প্রাসঙ্গিক আলোচনা করেছেন টিটো খন্দকার, আমিনুর রহমান সোহেল ও শওগাত আলী সাগর।

সম্প্রতি অনুষ্ঠিত সেমিনারের যৌথ আয়োজক বাংলা টেলিভিশন কানাডা ও বাংলা ২৪ কানাডা।

সেমিনারে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সাজ্জাদ আলী। আর সঞ্চালনা ও প্রবন্ধটি পাঠ করেন মানজু মান আরা।

মূল প্রবন্ধে স্নেহাশিস রায় মুসলিম জনগোষ্ঠি-প্রধান বাংলাদেশে পাশ্চাত্য ধাঁচের গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প হিসেবে একটি মডারেট ইসলামি আদলের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রস্তাব করেন। আলোচকরা প্রবন্ধের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

এছাড়াও প্রবন্ধকার ও আলোচকরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক-ঘটনাবলী নিয়ে উপস্থিত দর্শকদের প্রশ্নের জবাব দেন।

প্রশ্নোত্তর পর্বটি ছিল সেমিনারের প্রাণবন্ত অংশ। কানায় কানায় পূর্ণ অডিটরিয়ামে উপস্থিত দর্শকরা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গী থেকে প্রশ্ন রাখেন। প্রবন্ধকার ও আলোচকরা আন্তরিকতার সাথে প্রতিটি প্রশ্নের জবাব দেন। প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন সাজ্জাদ আলী।

Reneta

সাজ্জাদ আলী বলেন, আসন সংখ্যার সীমাবদ্ধতার জন্য বহু আগ্রহীরা সেমিনার ভেন্যুতে অংশগ্রহণ করতে পারেন নাই। তবে সম্পুর্ণ অনুষ্ঠানটি আমরা ভিডিও ধারণ করে রেখেছি। শীঘ্রই আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে এবং স্যোশাল মিডিয়ায় সেমিনারটি ব্রডকাস্ট হবে।

টরন্টো’র অ্যালবার্ট ক্যাম্পবেল লাইব্রেরি অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারের সার্বিক তত্ত্বাবধান, স্থির চিত্র ও শব্দযন্ত্র নিয়ন্ত্রণ করেছেন সজীব চৌধুরী। ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন দোলন তালুকদার, আরিয়ান হক ও আমির সুমন। ভিডিও চিত্রধারণ নির্দেশনায় ছিলেন অষ্টিন কিম। আর ক্যামেরাগুলো অপারেট করেছেন স্নিগ্ধা চৌধুরী ও অমৃতা রায়। চন্দন পাল সেমিনার সংশ্লিষ্ট কম্পিউটার অপারেশনের দায়িত্বে ছিলেন।

সেমিনারের শুরুতে বাংলা টেলিভিশন কানাডা প্রযোজিত ‘৪৭ থেকে ৭১’ শিরোনামের একটি ডকুমেন্ট্রি দেখানো হয়। কানাডা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়। সেমিনারটি সফল করে তোলার জন্য বাংলা ২৪ কানাডা ও বাংলা টেলিভিশন কানাডা প্রবন্ধকার, আলোচক ও দর্শকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাস ভাবনায় সাম্প্রতিক বাংলাদেশসেমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT