চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবিতে আত্মগঠন ও শৃঙ্খলাবোধ প্রতিষ্ঠায় রামাদানের ভূমিকা শীর্ষক সেমিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ন ০৫, এপ্রিল ২০২৩
কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A

রানা আহম্মেদ অভি:

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আত্মগঠন ও শৃঙ্খলাবোধ প্রতিষ্ঠায় রামাদানের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ এপ্রিল ১৩ তম রামাদানে সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪০৩ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপনা করেন অধ্যাপক ড. মো. শরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। এছাড়া বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ, অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, অধ্যাপক ড.আ. ন. ম. ইকবাল হোসাইন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, সিয়াম সাধনার মধ্য দিয়ে মানুষ তার পাশবিক প্রবৃদ্ধি সংযত ও আত্মিক শক্তিকে জাগ্রত ও বিকশিত করার সুযোগ লাভ করে। তাই রমজান আত্মগঠন ও শৃঙ্খলাবোধ প্রতিষ্ঠা করে সকল সকল অন্যায় অস্থিরতা দূর করে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে সকল মুসলিমকে। তাহলে পার্থিব ও আখিরাতের সফলতা অর্জন করা যাবে।

সেমিনারে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, রমজানের রোজার মাধ্যমে একটি মানুষকে সরাসরি মুমিন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এ মাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসময়ের শিষ্টাচার অনুশীলনের মাধ্যমে তার অন্য ইবাদতগুলোও আরও সুন্দর করা যায়। সৃষ্টিকর্তা যদি তার সৃষ্টিকে কোন উপহার দিতে চাই তাহলে তা কেমন হবে সেটা আসলে অনুমান করার মতো না। তবে মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার জান্নাত লাভ ও আল্লাহর সাক্ষাৎ।

তিনি আরও বলেন, সারা পৃথিবীর মানুষ এক সঙ্গে একই নিয়মে রমজানের ইবাদত করে। তাই বলা যায় রমজানুল কারিমের চেয়ে আর উত্তম ইবাদতের বিষয় আমাদের সামনে আসে না। এরকম শৃঙ্খলা এরকম শিষ্টাচার আর কোথাও হতে পারেনা। এছাড়া পবিত্র রজমানের বিশেষ দিকগুলো আলোচনা করেন তিনি।

শেয়ারTweetPin

সর্বশেষ

সাতে সাত জয়ে বিশ্বকাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ফেব্রুয়ারি ১, ২০২৬

মোদির ইসরায়েল সফরে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রনালয়

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে জামায়াতের হামলা

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মুন্সীর নির্বাচনী আপিল খারিজ

ফেব্রুয়ারি ১, ২০২৬

প্রতিবছরের মতো এবারও চ্যানেল আইয়ের আয়োজনে ‘বাংলা খেয়াল উৎসব’

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT