চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের সেলফি দেখে বিএনপির চোখ-মুখ শুকিয়ে গেছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৩
রাজনীতি
A A
বাইডেনের সেলফি দেখছেন একজন রাজনীতিবিদ, পেছনে জনতা ও মিডিয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি দেখে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।

তিনি বলেন, ‘বিএনপির লাফালাফি বন্ধ হয়ে গেছে। দেখতে দেখতে ১৫ বছর কেটে গেছে। আমেরিকার দিকে তাকিয়ে ছিল তারা। একটা সেলফি দেখেই চোখ মুখ শুকিয়ে গেছে তাদের। রাতের ঘুম শেষ হয়ে গেল। এখনকে নিষেধাজ্ঞা দিবে? ওসব ভয় পায় না আওয়ামী লীগ।’

ওবায়দুল কাদের রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী যুবলীগের উদ্যোগে দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের শক্তিতে আগামী নির্বাচন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জনগণের ভালোবাসা আওয়ামী লীগের একমাত্র পুঁজি। আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয়। সত্যের পক্ষে জনগণের পক্ষে যেকোনো সময় সুদৃঢ় অবস্থা এই দলের।

মনোনয়ন বাণিজ্যের জন্য বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, টেমস নদীর তীরে বসে মনোনয়ন বাণিজ্য করছেন বিএনপির নেতা। তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগ রাজনীতি করে না।

তিনি বলেন, ড. ইউনূসের ১৬০ জনের স্টেটমেন্ট কিনতে ২ মিলিয়ন ডলার খরচ হয়েছে। এত টাকা কোথায় পেলেন? যে মানুষ শহীদ মিনার, স্মৃতিসৌধ আসে না। বঙ্গবন্ধুর মৃত্যু, মুক্তিযুদ্ধ, জাতীয় চার নেতার বিষয়ে কথা বলে নাই। সে আপন কেন হবে? দেশের কোনো দুর্যোগে তাকে পাওয়া যায় না। তাকে কেন আমরা ভালোবাসব? তার জন্য বিএনপির এত মায়াকান্না কেন?

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভেবেছে ১/১১ এর মত একটা সুশীল সরকার আসবে। তা আর হবে না। জনগণ কাকে ভোট দেবে ঠিক করে ফেলেছে। জরিপে ৭০শতাংশ লোক শেখ হাসিনাকে ভোট দেবে। নেতিবাচক রাজনীতির জন্য জনগণ বিএনপিকে না করে দিয়েছে। আগামী নির্বাচন বলে দেবে কে ক্ষমতার মঞ্চে থাকবে। বুঝতে পারলে নির্বাচনের প্রস্তুতি নেন। ফাইনাল খেলা হবে নির্বাচনের মাঠে।

যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম রাজনীতিতে যুবলীগের সাংগঠনিক কর্মকান্ডে বেশ ভাল কাজ। এখানে যারা আসে তারা সারাজীবন যুবলীগ করবে না। খারাপ যুবক আমাদের প্রয়োজন নেই। খারাপ ২০ জনের চেয়ে ভাল দুইজন অনেক ভাল। খারাপরা নিজের অর্জনকে বির্সজন দেয়। খারাপ আচারণের জন্য আমাদেরকে মানুষের কাছে ছোট করে। আমরা জনগণের দল, জনগণের সঙ্গে আছি, জনগণকে ভালোবাসি। আওয়ামী লীগ সাম্প্রদায়িক দল নয়।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পরে দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

ট্যাগ: আওয়ামী যুবলীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয় নেওয়া হাস্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

‘জওয়ান’র সিকুয়েল আসার ইঙ্গিত দিলেন শাহরুখ?

পরবর্তী
জওয়ান সিনেমার পোস্টার featuring শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম. Channel i News - চ্যানেল আই নিউজ

'জওয়ান'র সিকুয়েল আসার ইঙ্গিত দিলেন শাহরুখ?

জনপ্রিয় প্রযুক্তি পণ্য আইফোন ১৪ প্রো মডেল দেখছেন ক্রেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে নিষেধাজ্ঞার পর শেয়ারের দাম কমছে অ্যাপলের

সর্বশেষ

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT