চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক উন্নয়নে অবদান রাখায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী পেয়েছেন সীমা হামিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৩
শিক্ষা
A A

ইয়ুথ বাংলা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও বিশিষ্ট সমাজসেবী সীমা হামিদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী দিয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের একটি পাঁচ তারকা হোটেলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট আয়োজিত অনুষ্ঠানে সীমা হামিদের হাতে এ পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর র‌্যান্ডি ডি ওয়ার্ড (Randi D Ward)। অনুষ্ঠানে মোট ৪ জনের হাতে ডক্টরেট ডিগ্রী তুলে দেয়া হয়। এর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী এবং অপর দু’জনকে প্রফেশনাল ডিগ্রী দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশ থেকে সীমা হামিদকে নির্বাচিত করার কারণ সম্পর্কে প্রতিষ্ঠানটি বলেছে, সমাজ সেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে।

ডিগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট- এর ভাইস-চ্যান্সেলর ড. ড্রাগন জোভানভ, ডিন ড. সফি নুবানি, ড. ভেদ্রানাসহ অসংখ্য শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখ্য, সীমা হামিদ সমাজ সেবা, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা ও নেতৃত্বের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় এর আগেও দেশী-বিদেশী বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। ২০২২ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২২’- এ গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড, একই বছর ভারতের অরিজিৎ অফিসিয়াল থেকে সমাজসেবা ও নারীর উন্নয়নের জন্য ‘দুর্গা সম্মান ২০২২ অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সীমা হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT