চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও ১৪৪ ধারা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আজও ১৪৪ ধারা জারি রয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও ২ নম্বর গেট এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।

রোববার দফায় দফায় সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় রোববার রাতে জরুরি সভা করে ২১ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার সাংবাদিকদের জানান, সংঘর্ষে প্রায় চার’শ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনজন।

আহতদের চিকিৎসার ব্যয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করছে বলে জানিয়েছেন উপাচার্য।

এদিকে, সংঘর্ষ চলার সময় হাটহাজারী থানা পুলিশের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলে আবারও অভিযোগ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Reneta

ক্যাম্পাস ও ২ নম্বর গেট এলাকায় মোতায়েন রয়েছে যৌথ বাহিনী। রোববার রাতে যৌথবাহিনী বেশ কয়েকজনকে আটক করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৪৪ ধারা জারিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT