চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাগড়াছড়িতে টানা তৃতীয়দিনেও সড়ক অবরোধ, ১৪৪ ধারা বহাল

আজহার হেরা আজহার হেরা
১১:৩৯ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, খাগড়াছড়ি, জনপদ
A A
খাগড়াছড়িতে সড়ক অবরোধের দৃশ্য, ১৪৪ ধারা কার্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার জেরে শুরু হওয়া উত্তেজনা থামেনি। টানা তৃতীয়দিনের মতো আজও জুম্মু ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ কর্মসূচি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে, ফলে পুরো জেলায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।

আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার অবরোধের কারণে খাগড়াছড়ির সড়কগুলো প্রায় জনশূন্য। পিকেটাররা চোরাগোপ্তাভাবে সড়কে ব্যারিকেড বসিয়ে অবরোধ পালন করছে। শহর ও শহরতলীর সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। লংগদু ও বাঘাইছড়িসহ বিভিন্ন বাজারের জন্য কাঁচামাল বোঝাই ট্রাক ও পিকআপ আটকে আছে পথে। ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা নেমে এসেছে।

গতকাল (রবিবার) জেলার গুইমারায় সহিংসতা চলাকালে দুর্বৃত্তদের গুলিতে তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ বেশ কয়েকজন পাহাড়ি ও বাঙালি আহত হয়েছেন। থমথমে পরিস্থিতির মধ্যে নিহতদের মরদেহ শেষ বিকেলে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। আজ (সোমবার) মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হতে পারে।

Banglabid

২৩ সেপ্টেম্বর রাতে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হলেও আরও দু’জন পলাতক রয়েছে। এই ঘটনার প্রতিবাদে পাহাড়ি সংগঠনগুলোর ব্যানারে কয়েকদিন ধরে খাগড়াছড়িতে উত্তেজনা চলছে। হামলা ও পাল্টা হামলার ঘটনায় পাহাড়ি ও বাঙালিদের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে। অবস্থা নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তা সত্ত্বেও জুম্মু ছাত্র জনতা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে।

চলমান পরিস্থিতি নিয়ে মারমা সম্প্রদায়ের দুটি সংগঠন— মারমা উন্নয়ন সংসদ এবং মারমা ঐক্যপরিষদ— এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, মারমারা শান্তিপ্রিয় জনগোষ্ঠী এবং চলমান সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও ধর্ষণ মামলার বিচার দাবি করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৪৪ ধারাঅবরোধ কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

আড়ালে ঘোড়ার নীরব কান্না

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরি, দেড়শ পেরিয়ে লিড, আরেকটি স্বপ্নের দিন বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT