চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসমান হাদির মৃত্যুতে সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ
A A
স্মার্ট যুবক ব্যক্তির কালো-সাদা ছবি, বাংলাদেশের সংবাদ ও সাংবাদিকতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন- বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ এক শোকবার্তায় বলেন,‘আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরিফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা এ দেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।

শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন, সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর, জুলাই গণ-অভ্যুত্থানের এক লড়াকু যোদ্ধা। তার মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার এই অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

Banglabid

একইসাথে ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকাসহ বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশায় রাজধানীর ফকিরাপুল থেকে বিজয়নগরের দিকে যাওয়ার সময় হাদির ওপর গুলি করা হয়। বেলা ২টা ২৪ মিনিটে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে আক্রমণ চালায়। আহত হাদিকে ঢামেক ও এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় তিনি মারা যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল: ডা. জাহিদ

পরবর্তী

একজন বিপ্লবীর জন্ম

পরবর্তী
একজন বিপ্লবীর জন্মের ছবি, যুবক নেতা ও সংগঠক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বিপ্লবীর জন্ম

শ্রীলঙ্কার ক্রিকেটার বিশ্বকাপের আগে নেতৃত্বে পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে নেতৃত্বে পরিবর্তন শ্রীলঙ্কার

সর্বশেষ

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT