বাংলাদেশ

ডিআরইউতে হামলা: সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

বাংলাদেশ সেক্রেটারিয়েট সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রতিবাদে জার্সি পরা সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেক্রেটারিয়েট সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রতিবাদে জার্সি পরা সাংবাদিকরা. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)।

বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেবস’র সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ এ নিন্দা ও প্রতিবাদ জানান। এর আগে গতকাল বুধবার রাতে হঠাৎ এই হামলা চালানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডিআরইউ সদস্যদের উপর রাতের আধারে দেশীয় অস্ত্র নিয়ে যেভাবে হামলা চালানো হয়েছে, সাংবাদিক সমাজ তা কখনও মেনে নেবে না। কাপুরোষিত এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রাতের আঁধারে ডিআরইউতে জনৈক জাকির হোসেন ও তার অনুসারীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছেন বলে জানা গেছে। এসময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ অগনিত সাংবাদিক আহত হয়েছেন।

বিষয়:ডিআরইউ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…