চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংলিশদের সামনে স্কটল্যান্ডের ১০৯ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ পূর্বাহ্ণ ০৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বার্বাডোজে বৃষ্টির হানায় ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের ওভার কমে নেমেছে ১০ ওভারে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়েছে স্কটল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটার। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ডের সামনে ১০৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্কটিশরা।

টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। বৃষ্টির কারণে বেধে দেয়া ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯০ রানের সংগ্রহ গড়ে স্কটল্যান্ড। বৃষ্টি আইনে ১০ ওভারে ইংল্যান্ডে জয়ের জন্য করতে হবে ১০৯ রান।

বার্বাডোজে বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই । তবে যথাসময়েই টস সম্পন্ন হয়। এর পরেই পরেই হানা দেয় বেরসিক বৃষ্টি। বাধা কাটিয়ে প্রায় ঘণ্টাখানেক পর খেলা গড়ায়। স্কটল্যান্ডের ইনিংসের ৬.২ ওভারে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। ততক্ষণে স্কটিশদের সংগ্রহ দাঁড়ায় ৫১ রানে।

বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা। পরে ১০ ওভারে নেমে আসে লড়াই। বৃষ্টির পর নেমে অবিচ্ছিন্ন থেকেই ইনিংস শেষ করেন মাইকেল জোন্স ও জর্জ মুন্সে। চারটি চার ও দুটি ছক্কায় ৩০ বলে ৪৫ রানে জোন্স এবং ৩১ বলে ৪১ রান করেন মুন্সে। তার ইনিংসেও ছিল চারটি চার ও দুটি ছক্কার মার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বৃষ্টিস্কটল্যান্ড২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

স্পেনকে রুখে দিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT