চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ একাডেমি অব পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ার-এর যৌথ উদ্যোগে নবজাতক ও শিশুদের জটিল রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী একটি বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৩ ও ২৪ জানুয়ারি ইউনিভার্সেল মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত দুইদিনব্যাপী এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অর্ধশতাধিক পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। কর্মশালায় মুমূর্ষু শিশু ও নবজাতকদের আধুনিক ও তাৎক্ষণিক জীবনরক্ষাকারী চিকিৎসা পদ্ধতি, জটিল রোগ ব্যবস্থাপনা এবং ক্রিটিক্যাল কেয়ারের সর্বশেষ বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে মারাত্মক অসুস্থ শিশু, সদ্য ভূমিষ্ঠ অপরিপক্ব নবজাতক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত মায়েদের ঝুঁকিপূর্ণ নবজাতকসহ গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসায় অংশগ্রহণকারী চিকিৎসকরা আরও দক্ষ হয়ে উঠবেন। এর ফলে সারাদেশে তাৎক্ষণিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত হবে এবং সামগ্রিকভাবে শিশুমৃত্যুর হার আরও কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়।

দেশের স্বনামধন্য নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক ডা. মাহফুজা শিরীণ, অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান, অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল মামুন, ডা. মো. নুরুল আখতার হাসান বিপুল, ডা. আবু তালহা, ডা. মোহাম্মদ মশিউর রহমান রিপন, ডা. মোহাম্মদ আক্তার হোসেন মাসুদ ও ডা. নুরুন নাহারসহ দেশের খ্যাতনামা মোট ৯ জন শিশু ক্রিটিক্যাল কেয়ার ও নবজাতক বিশেষজ্ঞ।

কর্মশালার সমন্বয়ের দায়িত্বে ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কো-অর্ডিনেটর ফারজানা আজাদ।

Reneta

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। এ সময় তিনি সারাদেশ থেকে আগত অংশগ্রহণকারী শিশুরোগ বিশেষজ্ঞদের মাঝে ‘সার্টিফিকেট অব অ্যাটেনডেন্স’ বিতরণ করেন।

কর্মশালার সহযোগী হিসেবে ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিশার অ্যান্ড প্যাকেল হেলথকেয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিভার্সেল মেডিকেল কলেজনবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারবৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত
শেয়ারTweetPin1

সর্বশেষ

জাপানের বিপক্ষে ব্রাজিলের একাদশ এমন হচ্ছে?

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ডায়ালাইসিস ও ক্যান্সার চিকিৎসার বেশ কিছু সরঞ্জামের ভ্যাট-ট্যাক্স সর্বোচ্চ কমানো হচ্ছে

জুন ২৯, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা-পর্তুগাল কোথায় কীভাবে দেখা হতে পারে?

জুন ২৯, ২০২৬

সৌদিতে জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট বাতিল

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে ১৩ দেশকে অনুরোধ করেছে সরকার

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT