চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে সায়েন্টিফিক সেমিনার ও টিকাদান কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
জরায়ু মুখের ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইন, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রতিবছর ১০ থেকে ১২ হাজার নারী জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্তদের প্রায় অর্ধেকই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এই রোগ সম্পর্কে না জানা এবং সময়মতো এই রোগ সনাক্ত না হওয়ার কারণে মৃত্যুর হার প্রতিনিয়ত বাড়ছে। যথাসময়ে এই রোগ সনাক্ত করা গেলে মৃত্যুহার দ্রুত কমিয়ে আনা সম্ভব। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে শহর থেকে গ্রাম সর্বত্র সচেতনতা তৈরি করতে হবে এবং ভ্যাকসিনের আওতায় আনতে হবে।

সোমবার ১৬ জানুয়ারি সকালে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মাস উপলক্ষে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের গাইনি এন্ড অবস বিভাগ কর্তৃক ক্যাম্পাসে আয়োজিত বণার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কথা বলেন।

সকালে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত র‌্যালিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. মো. নাসিমুল ইসলাম, ভাইস প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ তানজিলুল হক, গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সেহেরীন এফ. সিদ্দিকা, প্রফেসর ডাক্তার মো. হাবিবুজ্জামান চৌধুরী, প্রফেসর ডাক্তার মো. শাহজাহান, প্রফেসর রাজিবুল আলমসহ কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও নার্স অংশগ্রহণ করেন। র‌্যালি ও সেমিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাস লিমিটেড।

র‌্যালি শেষে ‘জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ এবং ভ্যাকসিনেশন’-এর ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন খান এমপি। আলোচনা সভায় কী নোট উপস্থাপন করেন গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সেহেরীন এফ. সিদ্দিকা।

তিনি বলেন, সচেতনতা এবং স্ক্রিনিং-এর অভাব এবং সময়মতো চিকিৎসা শুরু করতে না পারার কারণে এই রোগে আক্রান্তদের জীবনহানি ঘটছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. মো. নাসিমুল ইসলাম, নির্বাহী পরিচালক প্রফেসর ডাক্তার মো. এখলাসুর রহমান মডার্ন হেলথ গ্রুপের উপদেষ্টা মে. জে. (অব.) আশরাফ আব্দুল্লাহ ইউসুফসহ অন্যান্যরা, উপদেষ্টা ডাক্তার শাহ আলম।

Reneta

স্বাগত বক্তব্য প্রদান করেন গাইনি এন্ড অবস বিভাগের প্রফেসর ডাক্তার সুহা জেসমিন।আলোচনা সভা শেষে কলেজে প্রাঙ্গনে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাস লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা অনন্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জরায়ু মুখের ক্যান্সারটিকাদান কর্মসূচিয়েন্টিফিক সেমিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT