চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ের মৃত্যুর দু’মাস পর বিস্ফোরণে বাবার মৃত্যু

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১০:৪১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা শহরে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ ও আহত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’দিন আগে শুক্রবার জুম্মার পর আজিমপুর গোরস্থানে মেয়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন আব্দুল মান্নান। আজ মেয়ের শেষ ঠিকানার পাশে কবর খোঁড়া হচ্ছে তার জন্য। মেয়ের মৃত্যুর দু’মাস পর সাইন্সল্যাবের শিরিন ম্যানশনের বিস্ফোরণে মারা গেছেন বাবা আবদুল মান্নান।

লায়রা প্রোডাক্ট (নিউ জেনারেশন) নামের একটি প্রতিষ্ঠানে মার্কেটিং ম্যানেজার হিসেবে মান্নান কাজ করতেন। গত ৪ জানুয়ারি বাসায় অসুস্থ হয়ে পড়লে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তার ছোট মেয়ে মুনিয়া (১১)। মুনিয়া টিবি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিল।

মান্নান পরিবার নিয়ে লালবাগের ইয়াসমিন হাজি গলিতে থাকতেন। স্ত্রী, দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে সংসার ছিল। তাদের গ্রামের বাড়ি টঙ্গীর গাজীপুরা এলাকায়।

Banglabid

দুই ছেলে আশিক আর শাকিল শোকে বিহ্বল। বোন হারানোর দু’মাসের মধ্যেই হারাতে হলো বাবাকে। আশিক বলেন, দুই মাস আগে হারিয়েছি ছোট বোনটাকে। আর আজ বাবা চলে গেলেন নিজেই।

আশিক বলেন: লায়রা প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করতেন বাবা। সর্বশেষ মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন। কিভাবে বাবার নিথর দেহটা মায়ের সামনে নিয়ে যাবো ভাবতেই সব গুলিয়ে যাচ্ছে।

রাতে হাসপাতালে বিস্ফোরণে নিহত আব্দুল মান্নানের ভাতিজা মো. মিলন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মুনিয়া মারা যাবার পর থেকেই চাচা মর্মাহত ছিলেন। গেল শুক্রবারও আজিমপুর কবরস্থানে মুনিয়ার কবর জিয়ারত করে এসেছেন। ভাগ্যের এমনই নির্মম পরিহাস যে এখন মেয়ের কবরের পাশেই হবে বাবার কবর।’

Reneta

স্বামীর নিথর দেহ দেখে স্তব্ধ নির্বাক স্ত্রী
শফিকুজ্জামান(৪৫) লায়রা প্রোডাক্টের কম্পিউটার অপারেটর। সকালে নাস্তা করে অফিসের উদ্দেশে বের হয়েছিলেন। স্ত্রী সন্তানরা ভাবতেও পারেননি এই যাত্রা শেষ যাত্রা। স্বামী কর্মস্থলে পৌছতে পেরেছেন কিনা জানতে ফোন করেন স্ত্রী পপি আক্তার। কিন্তু ফোন বন্ধ। একটু পরেই কর্মস্থলের এক সহকর্মী ফোন করে পপুলার হাসপাতালে আসতে বলেন, জানান অসুস্থ শফিকুজ্জামান।

ছেলে মেয়েকে ঘরে রেখেই পপুলার হাসপাতালে ছুটে আসেন পপি। স্বামী ক্ষতবিক্ষত মরদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। রাতে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে গিয়ে দেখা যায়, বাকরুদ্ধ অবস্থায় বসে আছেন শফিকুজ্জামানের স্ত্রী পপি আক্তার। রাজ্যের অসহায়ত্ব ভর করেছে পপির মুখে। পাশেই বসা শফিকুজ্জামানের বোন পাপিয়া খানসহ আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দিতে দেখা যায় পপিকে।

বোন পাপিয়া বলেন, শফিকুজ্জামান-পপির ঘরে এক ছেলে এক মেয়ে। ছেলে আরিফুজ্জামান ক্লাস সেভেনে পড়ে, মেয়ে তৈয়বার বয়স মাত্র তিন বছর। এভাবে ভাইটা চলে যাবে ভাবতেই পারছি না, দুটো ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করতেই মাথায় বাজ পড়ার দশা। স্বামীর পোড়া, মরা ক্ষতবিক্ষত শরীর দেখার পর থেকেই পপি কথাই বলছে না, কান্নাও করছে না। একদম নিথর স্তব্ধ নির্বাক হয়ে পড়েছে। কোনো কথাই বের করা সম্ভব হচ্ছে না।

‘হাসপাতালে এসে শুনি আমার ভাই আর নেই’
সাদিকুর রহমান তুষার (৩৫) মার্কেটিং বিভাগে কাজ করতেন। তার বাড়ি নরসিংদী বেলাবো। স্ত্রী জেরিন ও চার বছরের শিশু কন্যা থাকে গ্রামের বাড়িতে।

পপুলার হাসপাতালে নিহত তুষারের বড় ভাই শফিকুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে তুষারের নাম্বার থেকে তার স্ত্রী জেরিনের নাম্বারে আসা কলে জানানো হয়, ফোনটা ঘটনাস্থলে পড়েছিল, কিন্তু ফোনের মালিককে পাওয়া যাচ্ছে না। নাম খবর পেয়ে আমি খবর নিই, ছুটে আসি হাসপাতালে। এসে শুনি আমার ভাই আর নাই।

তিনি বলেন, ওর ঘরে স্ত্রী আর চার বছরের মেয়ে। তুষার ছাড়া পরিবারটি কিভাবে চলবে ভাবতে পারেন! সবকিছু দুঃস্বপ্ন লাগছে।

সোমবার লাশ পাবে পরিবার
বিস্ফোরণের ঘটনায় নিহত তিন ব্যক্তির লাশ রাত সাড়ে আটটার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে পপুলার হাসপাতালে নিহতদের সুরতহাল রিপোর্ট করা হয়েছে বলে জানায় পুলিশ। সোমবার সকালে সকল প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল থেকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

‘বিস্ফোরণের ঘটনা নিছক দুর্ঘটনা নয়’
বিস্ফোরণের ঘটনা নিছক দুর্ঘটনা নয় বলে দাবি করেছেন নিউ জেনারেশন লিমিটেড স্কুল স্টেশনারি কোম্পানির মালিক আকরাম হোসেন। তিনি বলেন, এখানে ফিনিক্স ইনসুরেন্সের অফিস থেকে বিস্ফোরণের সূত্রপাত। সেখানে কেন বিস্ফোরণ ঘটলো সেটা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা দরকার। পাশাপাশি নিচেই ভবন লাগোয়া একটি ট্রান্সফরমার ছিল। সেটি থেকে আগুনের সূত্রপাত, আমরা বারবার সেটি সরানোর দাবি জানিয়েও সরাতে পারিনি।

>আকরাম জানান, ৩৫ বছরের অফিস তার। কখনো এতো বড় ‘শকড’ হতে হয়নি। অফিসে সাতজন কর্মীর মধ্যে ঘটনার সময় পাঁচজন ছিল। তাদের মধ্যে তিনজনই মারা গেছে।

শর্ট সার্কিট নাকি জমে থাকা গ্যাস বিস্ফোরণ?
সকালে বিস্ফোরণের পর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন চার কারণে বিস্ফোরণ ঘটতে পারে বলে জানান। একটি হলো শর্ট সার্কিট, জমে থাকা গ্যাস বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও এসি বিস্ফোরণও হতে পারে ।

‘তবে এই মুহূর্তে সঠিক কারণ বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে সঠিক কারণ জানা যাবে,’ বলে জানান তিনি।

এরপরই দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, বিস্ফোরণের ঘটনা নাশকতা নয়, দুর্ঘটনা।

ঘটনাস্থল পরিদর্শন শেষ একইরকম তথ্য জানিয়ে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সিটিটিসির বোম ডিসপোজাল দলের প্রধান রহমত উল্লাহ চৌধুরী বলেন, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে সাইন্সল্যাবের বিস্ফোরণের ঘটনাটি গত ২০২১ সালে ঘটে যাওয়া মগবাজারের বিস্ফোরণের মতো গ্যাস থেকে সৃষ্ট একটি বিস্ফোরণ।

বিকেলে ঘটনাস্থলের পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সেনাবাহিনীর ৫৭ ইঞ্জিনিয়ার কোম্পানি কমাডিং অফিসার মেজর মো. কায়সার বারী জানান বিস্ফোরণের ঘটনায় বারুদ বা আইইডি’র আলামত পায়নি সেনাবাহিনী।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সাইন্সল্যাবের প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবন শিরিন ম্যানশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল মান্নানসাইন্সল্যাবে ভবন বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT