রাজনীতি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান এর ছবি, তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বি এন পি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইয়ালাইহি রাজিউন।

শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় ঢাকায় নিজ বাসভবনে তিনি মারা গেছেন।

সিরাজগঞ্জ-৩ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার বার্ধক্য জনিত কারণে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।’

তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুপিল গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন বলে জানা যায়।

তিনি সিরাজগঞ্জ-৩ (তাড়াশ- রায়গঞ্জ- সলঙ্গা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার  জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন।

বিষয়:আব্দুল মান্নান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপির সাবেক এমপি মারা গেছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…