বাংলাদেশ

‘মগবাজারে বিস্ফোরণের সঙ্গে সাইন্সল্যাবের ঘটনার মিল রয়েছে’

বিস্ফোরণের ঘটনাস্থলে তদন্তকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজারে বিস্ফোরণের পর ঘটনাস্থলে তদন্তকারীরা উপস্থিত, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২০২১ সালে মগবাজারে সৃষ্ট গ্যাসের বিস্ফোরণের মতোই সাইন্সল্যাবের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ডিসপোজাল ইউনিট।

রোববার ৫ মার্চ সাইন্সল্যাবের বিস্ফোরণের ঘটনাস্থলের পরিদর্শন শেষ এ তথ্য জানান ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সিটিটিসির বোম ডিসপোজাল দলের প্রধান রহমত উল্লাহ চৌধুরীর।

তিনি বলেন, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে সাইন্সল্যাবের বিস্ফোরণের ঘটনাটি গত ২০২১ সালে ঘটে যাওয়া মগবাজারের বিস্ফোরণের মত গ্যাস থেকে সৃষ্ট একটি বিস্ফোরণ।

‘ভবনটিতে কোনো না কোনোভাবে গ্যাস জমে ছিলো। জমে থাকা গ্যাসের গণমাত্রা যদি ৫-১১ মাত্রার হয়, এইটা যদি ট্রিগার হয় তাহলে এই ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এই ট্রিগার সুইচের মাধ্যমে, ফ্যানের সুইচ ও এসির সুইচের মাধ্যমেও হতে পারে। এটা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণ হতে পারে।’

রহমত উল্লাহ বলেন, আমাদের নগরবাসীকে সচেতন থাকতে হবে বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের চুলা জ্বালানোর আগে।

বিস্ফোরণের ঘটনাটি একটি বাণিজ্যিক ভবনে ঘটেছে, তাহলে ভবনটিতে কিভাবে গ্যাস জমে ছিলো জানত চাইলে তিনি বলেন, এখানে যেকোনোভাবে গ্যাস জমা হয়ে থাকতে পারে। সেটা সুয়ারেজ লাইনের মাধ্যমেও হতে পারে।

২০২১ সালের ২৭ জুন রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়। ভয়াবহ ওই বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠেছিল। বেশ কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…