চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানেজিং কমিটির নির্বাচনে সংঘর্ষে স্কুলছাত্র নিহত

মেরিনা লাভলীমেরিনা লাভলী
৪:০১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২২
- সেমি লিড, জনপদ, রংপুর
A A

রংপুরের পীরগঞ্জে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আকাশ (১৪) নামে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ওসিসহ অন্তত ২০ জন।

সোমবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান।

সংঘর্ষের পর থেকে উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, খেতাবেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনকে ঘিরে সোমবার সকাল থেকে প্রধান শিক্ষক নুরন্নবী তালুকদার ও সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকাল ১১টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে বল্লমের আঘাতে আকাশ নামে ৮ম শ্রেণীর এক ছাত্র মারা যায়।
এসময় পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়ালসহ প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ লোকজন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওসি আবদুল আউয়ালসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান জানান, দুই গ্রুপের সংঘর্ষে থানার ওসি, দুই এসআই এবং এক কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দু'গ্রুপের সংঘর্ষম্যানেজিং কমিটির নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT