জনপদ

মুন্সিগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ

মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পের প্রবেশদ্বার, গাড়ি পার্কিংসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পের প্রবেশদ্বার, যেখানে বেশ কিছু গাড়ি পার্কিং করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়া ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার ভোরে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল এবং গুলিবর্ষণ হয়। স্থানীয় আহমেদ ও মামুন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ হয়।

দুই গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গুলিবিদ্ধ দুইজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজীব হাসান জানান, আমরা ঘটনাস্থলে আছি। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শুনেছি দুজন মারাত্মক আহত হয়েছেন। তবে কীভাবে আহত হয়েছেন তা আমরা এখনও বলতে পারছি না।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বাসাক জানান, সকাল সাড়ে ছয়টার দিকে দুইজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের দুজনেই গুলিবিদ্ধ ছিলেন।

বিষয়:গুলিবিদ্ধ দু'গ্রুপের সংঘর্ষ মুন্সিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…