ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম নামে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে আয়োজিত বৈশাখী মেলায় এই ঘটনা ঘটে।
মুক্তাগাছা উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সিয়াম মানকোন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বন্ধুদের সাথে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। হঠাৎ করে সিয়ামের মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ।
গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। মুক্তাগাছা থানা মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।








