চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার গড়াচ্ছে স্কুল হ্যান্ডবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরের মতো এবারও ধুমধাম করে শুরু হচ্ছে স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। মঙ্গলবার পর্দা উঠবে ২৮তম আসরের। বালক বিভাগে অংশ নিচ্ছে ২৪টি স্কুল, বালিকা বিভাগে ১৯টি। বালক বিভাগে খেলবে খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

দল সংখ্যা বাড়ায় টুর্নামেন্ট দুটি স্টেডিয়ামে আয়োজিত হবে। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের পাশাপাশি ভেন্যু হিসেবে থাকছে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স। বালক বিভাগে ৮টি গ্রুপ ও বালিকা বিভাগে ছয়টি গ্রুপ করে হবে খেলা। ৪ সেপ্টেম্বর দুই বিভাগের ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।

টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা। স্পন্সর প্রতিষ্ঠান পোলার আইসক্রিম দেবে ১৫ লাখ টাকা। বাকি টাকা ব্যয় করবে আয়োজক হ্যান্ডবল ফেডারেশন। পোলার স্কুল হ্যান্ডবলে পৃষ্ঠপোষকতার একযুগ পূর্তি হচ্ছে এবার। বিশেষ এই ক্ষণকে উদযাপনের পরিকল্পনা রয়েছে ফেডারেশন ও পোলারের।

Banglabid

রোববার ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সংক্রান্ত বিষয়গুলো জানায় হ্যান্ডবল ফেডারেশন। উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহ-সভাপতি ও অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, টুর্নামেন্ট কমিটির সম্পাদক সেলিম মিয়া বাবু ও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোলারস্কুল হ্যান্ডবল
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT