মাটির দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু

A hand is shown lying on the ground in a dark, shadowy environment, creating a somber mood. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল ধসে আরেফা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত আরেফা ওই গ্রামের মোঃ শাহাজানের মেয়ে এবং আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
আজ শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বে পাহাড়ের ওপরে তাদের একটি বাড়ি ছিল। পরে নতুন বাড়ি করে ওই পাহাড়ের মাটি বিক্রি করায় নিচে একটি গর্ত হয়। আর সেই গর্তে বসে খেলার সময় হালকা বৃষ্টিতে আচমকা দেয়াল ধসে গেলে আরেফা দেয়ালের নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






