চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জর্ডান পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হচ্ছে স্কালোনির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৭, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের সুযোগ এসেছে বেঞ্চের শক্তি পরীক্ষা-নিরীক্ষা করার। সুযোগ কাজে লাগাতে চান কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জর্ডানের বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসিকে বেঞ্চে রেখে শুরুর কথা জানিয়ে দিয়েছেন স্কালোনি। সে জায়গায় ফরোয়ার্ড নিকো পাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্কালোনির হাতে আরেক অস্ত্র জুলিয়ান আলভারেজ আছেন, তাকেও শুরু থেকে দেখা যেতে পারে।

স্কালোনি বলেছেন, ‘প্রতিপক্ষের শক্তির জায়গাগুলো নিয়ে সবসময়ই সতর্ক থাকতে হয়। এই বিশ্বকাপে দেখা যাচ্ছে, বিভিন্ন দল ভিন্ন ভিন্ন কৌশলে খেলছে এবং তাদের অনেকে ভালো ফল পাচ্ছে। এখন পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তার মূল কৃতিত্ব খেলোয়াড়দেরই, যারা সবসময় দলের সাথে থাকেন এবং নিজেদের সেরাটা দিয়ে অনুশীলন করেন।’

Banglabid

‘আমার মনে হয় সুযোগ এলে এমন অনেক দুর্দান্ত খেলোয়াড় আছেন যারা দলে খেলার যোগ্যতা রাখেন। এই জার্সি গায়ে মাঠে নামলে পরিস্থিতি বা পয়েন্টের প্রয়োজনীয়তা কোনকিছুই আর মুখ্য থাকে না। এর অর্থ হল, মাঠে নেমে ভালো খেলা এবং সবসময় জয়ের জন্য চেষ্টা করা।

কেমন দল নামাবেন? স্কালোনি বলেছেন, ‘যদি সুযোগ আসে আমরা বিভিন্ন কৌশল বা পদ্ধতি পরখ করে দেখার কাজটা সেরে নিতে পারি। জর্ডান সাধারণত পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলে; চারজন ডিফেন্ডার নিয়ে খেলার সময় তাদের বিপক্ষে খেলার কৌশল ভিন্ন হতে পারে। আমরা এ নিয়ে কাজ করেছি। কৌশলে কিছুটা পরিবর্তন আনলেও দলের কোন সমস্যা হবে না।’

টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সকাল ৮টায় জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামবে আর্জেন্টিনা। ম্যাচে হার-জিত বা ড্র কোনকিছুতেই আলবিসেলেস্তেদের কোন উপর-নিচ হবে না টেবিলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাজর্ডানটেক্সাসপাজফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT