চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা কোচের দৌড়ে স্কালোনি-গার্দিওলা-আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বের শীর্ষ ফুটবল কোচদের ছবি, স্কালোনি, গার্দিওলা ও আনচেলত্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষসেরা কোচের পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে কোচদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। ৬ জনের তালিকায় রয়েছেন লিওনেল স্কালোনি, পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তির মতো তারকা কোচ।

বুধবার রাতে ২০২৪ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকার সঙ্গে সেরা কোচদের তালিকাও জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। আগামী ২৮ অক্টোবর প্যারিসে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ছেলেদের কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন- রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, বেয়ার লেভারকুসেনের জাভি আলোনসো, আটালান্টার জিয়ান পিয়েরো গারপেরিনি এবং জাতীয় দলের দুই কোচ আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও ফ্রান্সের ডি লা ফুয়েন্তে।

Banglabid

গত মৌসুমে আনচেলত্তির অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। গার্দিওলার অধীনে সিটি টানা চতুর্থবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আলোনসোর হাত ধরে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের টানা ১১ বছরের জয়যাত্রার অবসান ঘটায় লেভারকুসেন। বুন্দেসলিগায় প্রথম অপরাজিত দল হিসেবে লিগ টাইটেল জেতে দলটি।

আটালান্টাকে ৬১ বছর পর প্রথম কোনো বড় শিরোপা জয়ের স্বাদ এনে দেন গাসপেরিনি। লেভারকুসেনকে হারিয়ে তার হাত ধরে ইউরোপা লিগের শিরোপা জেতে ইতালির ক্লাবটি। ১১৭ বছরের ইতিহাসে ক্লাবটির দ্বিতীয় শিরোপা এটি।

স্পেনকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতান লা ফুয়েন্তে। স্কালোনির হাত ধরে কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা জেতে বিশ্বজয়ী আর্জেন্টিনা।

Reneta

মেয়েদের কোচের সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন- চেলসির সোনিয়া বোমপাসটর, ব্রাজিলে আর্থার এলিস, বার্সেলোনার জোনাতান গিরালদেজ, যুক্তরাষ্ট্রের এম্মা হায়েস, বেনফিকার ফিলিপা পাতাও ও ইংল্যান্ডের সারনি উইয়েগম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিকোচ অব দ্য ইয়ারগার্দিওলাব্যালন ডি”অরলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT