ক্রিকেট

সাজ্জাদুল পারলেও হয়নি ইমনের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগ: চট্টগ্রামের বড় সংগ্রহ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচের দৃশ্য, বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছেন, খেলোয়াড়রা প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম ও ঢাকা ডিভিশনের লড়াইয়ে বড় সংগ্রহ গড়েছে চট্টগ্রাম। তিনে নামা সাজ্জাদুল হক সেঞ্চুরি করেছেন। রানআউটে কাটা পড়ে দুর্ভাগ্যের শিকার হয়েছেন বাঁহাতি ওপেনার পারভেজ ইমন। প্রায় দুদিন ব্যাট করে চট্টগ্রামের সংগ্রহ ৩৭১ রান।

প্রথমদিনে ১ উইকেট হারিয়ে ১০৭ রান তোলা চট্টগ্রাম ডিভিশনের সাজ্জাদুল হক সেঞ্চুরি (১৩৯) করে আউট হন। ওপেনার পারভেজ ইমন ৯৫ রান করে রানআউটের শিকার হন। শামিম হোসেন ৩৬ রান করলে ৩৭১ রানে শেষ হয় ইনিংস।

চট্টগ্রামের তিন বোলার রিপন মণ্ডল, এনামুল হক ও শুভাগত হোম ২টি করে উইকেট নিয়েছেন। নাজমুল ইসলাম ও তানবীর রহমান নেন একটি করে উইকেট।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে খুব বেশি খেলতে পারেনি ঢাকা ডিভিশন। ৬ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ২২ রান। দুই ওপেনার আশিকুর রহমান শিবলি (১৩) এবং জয়রাজ শেখ (৯) রানে তৃতীয় দিনে খেলতে নামবেন।

বিষয়:ইমন এনসিএল এনামুল চট্টগ্রাম ডিভিশন ঢাকা ডিভিশন রিপন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…