চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঈদীর গায়েবানা জানাযা নিয়ে সংঘর্ষ: ৫ মামলায় আসামি সাড়ে ছয় হাজার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৩৩ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
পেকুয়া থানার ভবনের ছবি, বাংলাদেশের কক্সবাজারের পেকুয়া থানার অফিস. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযাকে কেন্দ্র করে কক্সবাজারের পেকুয়ায় সহিংস ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পেকুয়ায় পুলিশের কাজে বাধা ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দু’টি মামলা দাযের করা হয়েছে বলে জানিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার।

প্রতিটি মামলায় ১৫১ জনকে প্রত্যক্ষ আসামী করা হয়েছে। পুলিশ এসল্ড মামলায় অজ্ঞাত দু’হাজার এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় অজ্ঞাত দেড় হাজার জনকে আসামী করা হয়েছে। দু’টি মামলায় প্রধানতম আসামী পেকুয়া সদর জামায়াতের আমীর নুরুজ্জামান মনজু, বারবাকিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা বদিউল আলম ও উপজেলা জামায়াত আমীর আবুল কালাম। মামলা দুটির বাদি এসআই মুফিজুল ইসলাম।

অপরদিকে চকরিয়ায় পুলিশের ওপর হামলা ও দোকানী নিহতের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসআই ফোরকানুল ইসলাম বাদি হয়ে পুলিশের কাজে বাঁধা অভিযোগ এনে করা মামলায় অজ্ঞাত নামা দুই থেকে তিন হাজার জনকে আসামী করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ৭৫ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত নামা আসামী হয়েছেন আরো কয়েকশ জন।

Banglabid

এছাড়াও দোকানী ফোরকানুল ইসলাম (৬০) নিহতের ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত ব্যক্তির গুলিতে তিনি মারা গেছেন উল্লেখ করা হলেও আসামীর সংখ্যা উল্লেখ করা হয়নি। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) সাঈদীর গায়েবানা জানাজা পড়ে ফেরার পথে পেকুয়ার বারবাকিয়া ও চকরিয়ার চিরিংগা বাজারে লামার চিরিঙ্গা এলাকায় পুলিশের ওপর হামলা করা হয়। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওসি, ইউএনও, স্বাস্থ্য কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের গাড়ি। সহিংসতার এক পর্যায়ে দুর্বৃত্তদের করা গুলিতে নিহত হন এক দোকানী। স্থানীয় ৭ জন আহত হন। এসময় আহত হয়েছেন দুই থানার ওসিসহ ২০ পুলিশ সদস্যও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কী কারণে বন্ধ ছিল এনআইডি সার্ভার, জানালো ইসি

পরবর্তী

উখিয়া-টেকনাফে আগ্নেয়াস্ত্র-ইয়াবা-গুলিসহ গ্রেপ্তার ৭

পরবর্তী
অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার ৭ ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া-টেকনাফে আগ্নেয়াস্ত্র-ইয়াবা-গুলিসহ গ্রেপ্তার ৭

নির্দেশকের কাটা ছবি, এনআইডি সার্ভার বন্ধের কারণ জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে একসাথে আসছে পূর্ণাঙ্গ পুনর্জন্ম-ডিরেক্টরস কাট

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT