বাংলাদেশ

বিশিষ্ট গীতিকার ও শিশুসাহিত্যিক সৈয়দ আশেক মাহমুদ মারা গেছেন

সৈয়দ আশেক মাহমুদ এর ছবি, বাংলা সাহিত্য ও শিশুসাহিত্যের বিশিষ্ট গীতিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশিষ্ট গীতিকার ও শিশুসাহিত্যিক সৈয়দ আশেক মাহমুদ এর ছবি, তিনি বাংলা সাহিত্য ও শিশুসাহিত্যের জন্য পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশিষ্ট গীতিকার, শিশুসাহিত্যিক সৈয়দ আশেক মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

আজ বাদ আসর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে সৈয়দ আশেক মাহমুদের নামাজে জানাজা ও দাফন হবে বলে জানা যায়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সৈয়দ আশেক মাহমুদের লেখা কিছু গান হলো—“প্রণব ঘোষের সুরে প্রিয় শিল্পী তপন চৌধুরীর গাওয়া ‘আমি সবকিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারব না’, রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘মুক্তিযুদ্ধ করেছি আমরা দূরন্ত’।

 

বিষয়:গীতিকার শিশুসাহিত্যিক সৈয়দ আশেক মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…