চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেট্রোরেলের ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ঢাকার মেট্রোরেল স্টেশনের নির্মাণ কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ইলেকট্রো-মেকানিক্যাল সিস্টেমের কাজে প্রায় ১৮৫ কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দরপত্রের মাধ্যমে সফল দর-কষাকষির ফলেই এই অর্থ সাশ্রয় সম্ভব হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (আরডিপিপি) এ খাতে ২৭৪ কোটি টাকা বরাদ্দ ছিল। তবে দরপত্র মূল্যায়ন শেষে Marubeni–L&T যৌথভাবে ৪৬৫ কোটি টাকায় কাজটি করতে সম্মত হয়েছে। ২০১৮ সালের প্রাথমিক প্রস্তাবে এই খরচ ছিল প্রায় ৬৫০ কোটি টাকা।

Banglabid

অন্তর্বর্তী সরকারের নির্দেশে ডিএমটিসিএল দর-কষাকষি কৌশল গ্রহণ করে এবং দীর্ঘ আলোচনার পর ব্যয় কমাতে সক্ষম হয়। একই সঙ্গে চুক্তির মেয়াদে ১ বছর অতিরিক্ত Defect Notification Period (DNP) যোগ করা হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ইলেকট্রো-মেকানিক্যাল কাজও Marubeni–L&T করেছিল। ফলে একই ঠিকাদার থাকায় নতুন সেকশনে সিস্টেম ইন্টিগ্রেশনে সুবিধা হবে।

প্রকল্পে অর্থায়ন করছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা (JICA)। চুক্তি অনুযায়ী তাদের মনোনীত ঠিকাদার দিয়েই কাজটি সম্পন্ন হচ্ছে। ডিএমটিসিএলের ভাষ্য, কঠোর দর-কষাকষি ও স্বচ্ছতা বজায় রেখে জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

Reneta

গত আগস্টে আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর–১০ স্টেশনসহ অন্যান্য স্থানের মেরামত কাজ মাত্র ১৮ কোটি টাকায় আড়াই মাসে সম্পন্ন হয়েছে। আগের সরকারের সময় একই কাজের জন্য ৩৫০ কোটি টাকার প্রস্তাব ও এক বছরের সময়সীমা ধরা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেট্রোরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT