জনপদ

স্মৃতিসৌধের লেকে পথশিশুকে চুবিয়ে হত্যা, কিশোর গ্রেপ্তার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বোর্ডের ছবি, ঢাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাম লেখা বোর্ড, ঢাকা শহরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভার প্রতিনিধি: সাভার জাতীয় স্মৃতিসৌধে নিরব নামের সাত বছরের এক পথশিশুকে হত্যার অভিযোগে আসাদুল নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রাতে স্মৃতিসৌধের লেকের পানিতে ওই পথ শিশুকে চুবিয়ে হত্যা করে আসাদুল।

পুলিশ বলছে, গতকাল সন্ধ্যায় স্মৃতিসৌধের লেকের পানিতে নিরব নামের ওই সাত বছরের শিশুর আঘাতপ্রাপ্ত লাশ দেখতে পায় কর্তৃপক্ষ। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত ওই শিশুর সাথে থাকা আসাদুল নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ।

আশুলিয়া থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন, গ্রেপ্তার ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে নিহতের নাম নিরব বলে জানা গেছে। এছাড়াও গ্রেপ্তার ওই কিশোরের পূর্ণ ঠিকানা এখনও পাওয়া যায়নি।

অপরদিকে আশুলিয়া থেকে আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে আর অপরজন আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়:আশুলিয়া সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…