চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে বন্ধ হচ্ছে সব ইটভাটা, পরিপত্র জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
- সেমি লিড, পরিবেশ
A A
সাভারে ইটভাটা বন্ধের জন্য ধোঁয়া নির্গমন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ুদূষণ রোধ করার লক্ষ্যে ঢাকার সাভার উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার প্রেক্ষিতে সেপ্টেম্বর ২০২৫ থেকে সাভারে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো বন্ধ থাকবে।

রোববার (১৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকার পরিবেশ সুরক্ষার জন্য বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ধারা ৫ অনুযায়ী এই ঘোষণা দেয়া হয়েছে।

এর ফলে কেবল নির্ধারিত প্রযুক্তিনির্ভর ইটভাটাগুলো কার্যক্রম চালাতে পারবে। এছাড়া উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণকারী নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

Banglabid

পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ অনুযায়ী, সাভারের বায়ুর বার্ষিক মান জাতীয় সীমার প্রায় তিন গুণ বেশি। বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রায় পাঁচ মাস ধরে প্রবাহিত উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব বাতাস ঢাকার ওপর দূষণের প্রভাব ফেলে, যা রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সরকার আশা করছে, এই উদ্যোগের ফলে সাভারসহ ঢাকা ও আশপাশের অঞ্চলের বায়ুদূষণ কমবে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এই ঘোষণাকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিগ্রেডেড এয়ারশেডবন্ধ হচ্ছে ইটভাটাসাভার
শেয়ারTweetPin

সর্বশেষ

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

আগস্ট ৯, ২০২৬

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT