ঢাকা

আশুলিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইলে রিক্সাচালকের মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে রিক্সাচালকের মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত চালাচ্ছে, ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর স্পার্কল নীট ওয়্যার রাস্তার পাশে চোখ, মুখ, গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ জানুয়ারি) সকালে এলাকাবাসী লাশ দেখে ৯৯৯ এ কল দিলে সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা বলেন, রাস্তা দিয়ে অফিসে যাওয়ার সময় মানুষ লাশটি দেখে চিৎকার করলে আশপাশে লোকজন জড়ো হয়। পরে তাৎক্ষণিক পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানা উপ-পরিদর্শক শাহিন আহমেদ নয়ন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া হত্যার রহস্য উদঘাটনে পিবিআই ও পুলিশের ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

বিষয়:আশুলিয়া লাশ উদ্ধার সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…