চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মীর সঙ্গে বেড়াতে কিশোরগঞ্জে এলেন সৌদি মালিক

এস কে রাসেল এস কে রাসেল
২:০৯ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৩
কিশোরগঞ্জ, জনপদ
A A
সৌদি মালিক কিশোরগঞ্জে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মীর সঙ্গে বাংলাদেশে গ্রামের বাড়ি বেড়াতে এসেছেন সৌদি আরবের নাগরিক আহাম্মদ হলিবি (৬০) ও ছেলে আব্দুল লিল হলিবি (৪৫)।

তারা তিন দিনের সফরে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১০টায় হেলিকপ্টার যোগে কিশোরগঞ্জের হোসেনপুর পৌঁছান। তারা দুইজনেই সৌদি আরবের দাম্মাম এর আল হাসা’র খালিদীয়া এলাকার অধিবাসী।

জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর নয়া পাড়া এলাকার মৃত কৃষক চাঁন মিয়ার তিন ছেলে খাইরুল ইসলাম (৪০), আব্দুল হামিদ (৩৫) ও সারোয়ার হোসেন সাহিদ (৩১)। খাইরুল ২০ বছর আর ছোট দুই ভাই হামিদ ও সারোয়ার ৭ বছর আগে সৌদি আরবে যান। সৌদি আরবের দাম্মাম এর আল হাসা’র খালিদীয়া এলাকার শামীম আহাম্মদ হলিবি এর পরিবারের কৃষি কাজ করেন খাইরুল ও হামিদ এবং সারোয়ার হাউস ড্রাইভারের দায়িত্ব পালন করেন। সেখানে কাজ করতে গিয়ে মালিকদের সঙ্গে তাদের তিন ভাইয়ের ভাল সম্পর্ক গড়ে ওঠে।

সেই ভালোবাসার টানে মঙ্গলবার তিন দিনের সফরে বাংলাদেশে আসেন সৌদি নাগরিক আহাম্মদ হলিবি ও তার ছেলে আব্দুল লিল হলিবি। আব্দুল হামিদ এক সপ্তাহ আগে দেশে এসেছেন। মালিক ও ছেলের সাথে দেশে এসেছেন খাইরুল। সৌদিতে রয়ে গেছেন সারোয়ার। মঙ্গলবার ভোরে দেশে এলে বিমানবন্দর থেকে হামিদ তাদেরকে বরণ করেন। পরে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে হোসেনপুর সদরের ঢেঁকিয়া খেলার মাঠে আসেন, পরে সেখান থেকে মাইক্রোবাসে করে তারা সাহেবের চর নয়া পাড়া এলাকায় যান।

সরেজমিন একায়ায় গিয়ে দেখা গেছে, সৌদি আরবের দুই নাগরিককে দেখতে এলাকায় ভিড় করছেন শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। প্রবাসী খাইরুল ও হামিদ আরবিতে কথা বলছেন মালিক ও ছেলের সাথে। অন্য কারও সঙ্গে কথা বলতে গেলেও এই দুইজন সহযোগিতা করছেন।

স্থানীয় এলাকাবাসী মোহাম্মদ আরহাম বলেন, শ্রমিকের সাথে দেশে মালিক আসতেছে তা খুবই আনন্দের। আমি ৫ বছর সৌদি থেকেছি। মালিকের গন্ধও পাইনি।

শামীম আহাম্মদ হলিবি বলেন, খাইরুল, হামিদ ও সারোয়ার আমাদের পরিবারের খুবই আস্থাশীল। তাদের আমি অনেক ভালোবাসি। দীর্ঘদিন কাজ করার সুবাদে সততা ও কাজের দক্ষতার কারণে তাদের ওপর আমরা পরিবার আস্থা রাখতে পারছে। তাদের ভালোবাসার টানে এখানে এসে আমার অনেক ভালো লাগছে। দূরে থেকে তাদের পরিবারের লোকজন কথা শুনেছি, তাই এবার নিজ চোখে দেখতে এলাম। সৌদিতে বাংলাদেশের কর্মজীবীদের কার্যকলাপ অনেক ভালো। তারা অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন।

প্রবাসীদের বোন রোনা আক্তার বলেন, আমার তিন ভাই কাজের সুবাদে তাদের মালিক ও মালিকের ছেলে এমন অজপাড়াগাঁয়ে গরীবের বাড়িতে বেড়াতে আসবেন, আমার কল্পনাতেও ছিল না। তারা আসবে প্রথম যখন শুনেছি তখন মনে করেছি ঠাট্টা করছে। তারা এসেছে আমাদের অনেক ভালো লাগছে। আমরা গর্ববোধ করছি।

ট্যাগ: কর্মচারীকিশোরগঞ্জকিশোরগঞ্জে বেড়াতে সৌদি মালিকসৌদি মালিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শত বছরে চরমোনাই’র বার্ষিক মাহফিল

পরবর্তী

মার্কিন ব্রিফিংয়ে বাংলাদেশের পোশাকশ্রমিকদের ওপর সহিংসতা প্রসঙ্গ

পরবর্তী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি প্রেস ব্রিফিংয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ব্রিফিংয়ে বাংলাদেশের পোশাকশ্রমিকদের ওপর সহিংসতা প্রসঙ্গ

অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেকের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বরিয়ার?

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT