চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাক সেনাপ্রধানকে বাদশাহ আব্দুল আজিজ পদক দিল সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ পদক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ সেনাপ্রধান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সৌদি গ্যাজেট থেকে সংগৃহীত।

পাকিস্তান-সৌদি আরবের মধ্যে কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে মর্যাদাপূর্ণ ‘কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সিলেন্স ক্লাস’ প্রদান করা হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। রোববার (২১ ডিসেম্বর) রিয়াদে মন্ত্রণালয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক এবং সহযোগিতা জোরদারে অসামান্য অবদানের জন্য দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের নির্দেশ অনুসারে এটি করা হয়েছে।

প্রিন্স খালিদ পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার জন্য ফিল্ড মার্শাল মুনিরকে অভিনন্দন জানান এবং তার অব্যাহত সাফল্য কামনা করেন।

এসময় উভয় পক্ষ ঐতিহাসিক সৌদি-পাকিস্তান সম্পর্ক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা পর্যালোচনা করে। তারা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি স্থাপনের প্রচেষ্টা, সেইসাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপ-প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স আব্দুল রহমান বিন মোহাম্মদ বিন আইয়াফ, জেনারেল স্টাফ প্রধান জেনারেল ফায়াদ আল-রুয়ায়িলি, প্রতিরক্ষা মন্ত্রীর গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা হিশাম বিন আব্দুল আজিজ বিন সাইফ, সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত আহমেদ ফারুক এবং আরও বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধানবাদশাহ আব্দুল আজিজ পদক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT