চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজীদের জন্য মক্কায় নতুন সুবিধা যুক্ত করলো সৌদি আরব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ২৫, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক, ধর্ম ও জীবন
A A
মক্কায় হজযাত্রীদের জন্য নতুন সুবিধা ও অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর হজে অংশ নেওয়া মুসলিম হজযাত্রীরা মক্কায় আরও উন্নত, নিরাপদ এবং পরিবেশবান্ধব হাঁটার পথ ব্যবহার করতে পারবেন। সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, নামিরাহ মসজিদ থেকে আরাফাতের আল-মাশায়ের ট্রেন স্টেশন পর্যন্ত নমনীয় রাবার অ্যাসফল্টে নির্মিত রাস্তার পরিমাণ ৩৩ শতাংশ বৃদ্ধি করে বর্তমানে ১৬,০০০ বর্গমিটারে উন্নীত করা হয়েছে।

আরব নিউজ জানিয়েছে, ব্যবহৃত টায়ার পুনর্ব্যবহার করে প্রস্তুতকৃত এই বিশেষ রাস্তা শুধু পরিবেশবান্ধব নয়, হজযাত্রীদের আরামদায়ক অভিজ্ঞতাও নিশ্চিত করে। টায়ার পোড়ানো পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় এই প্রযুক্তি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সৌদি আরবের সড়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, এই নমনীয় রাবার অ্যাসফল্ট হাঁটার সময় গোড়ালি ও পায়ে কম চাপ সৃষ্টি করে, যা বিশেষ করে বয়স্ক তীর্থযাত্রীদের জন্য উপকারী। পরিসংখ্যান অনুযায়ী, হজে অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় ৫৩ শতাংশই প্রবীণ। তাছাড়া, হজ মৌসুমে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পা ও গোড়ালির আঘাতজনিত যে চিকিৎসা দেওয়া হয়, তার ৩৮ শতাংশই হয় নিয়মিত, শক্ত হাঁটার পথ ব্যবহারের কারণে।

Banglabid

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্মার্ট ও নমনীয় এই রাস্তা সৌদি আরবের ভিশন ২০৩০-এর সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে টেকসই উন্নয়ন ও স্মার্ট শহরের ওপর জোর দেওয়া হয়েছে। এই প্রকল্প শুধু হজযাত্রীদের আরাম নিশ্চিত করবে না, বরং সকল দর্শনার্থীর জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলবে।

চলতি বছরের হজে অংশগ্রহণের সংখ্যা গত বছরের চেয়েও বেশি হবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। ২০২৪ সালে হজে অংশ নিয়েছিল ১৮.৩ মিলিয়ন মুসলিম, যার মধ্যে ১.৬১ মিলিয়ন বিদেশি এবং ২.২১ লাখ অভ্যন্তরীণ তীর্থযাত্রী ছিলেন।

সৌদি আরবের সরকারি চাঁদ দেখা কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের হজ ৪ জুন থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাসপোর্ট অধিদপ্তরের (জাওয়াজ) তথ্য অনুযায়ী, ২১ মে পর্যন্ত বিমান, স্থল ও সমুদ্রপথে ৭,৫৫,৩৪৪ জন বিদেশি তীর্থযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

Reneta

২০২৫ সালের হজে ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি হজযাত্রী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালে ২,২১,০০০ ইন্দোনেশিয়ান হজে অংশ নিয়েছিলেন। এরপর পাকিস্তান (১,৮০,০০০), ভারত (১,৭৫,০২৫), বাংলাদেশ (১,২৭,১৯৮) এবং নাইজেরিয়া (৯৫,০০০) শীর্ষ পাঁচটি দেশের তালিকায় ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরবহাজী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের খেলতে আসা নিয়ে সবশেষ যা জানালেন তামিম

আগস্ট ১৬, ২০২৬

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, চাঁদাবাজিতে কঠোর ব্যবস্থা

আগস্ট ১৬, ২০২৬

‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত

আগস্ট ১৬, ২০২৬

ট্রেনে ‘ব্লেড হাতে হামলা’ করে অভিনেত্রী গ্রেপ্তার, যা জানা গেল

আগস্ট ১৬, ২০২৬

ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত ৩ বছরের শিশু

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT