আন্তর্জাতিক

ওমরাহ থেকে ফেরার সময়সীমা নির্ধারণ করেছে সৌদি আরব

ওমরাহ পালনকারীদের ভিড়, সৌদি আরবের মক্কা মসজিদে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের মক্কা মসজিদে ওমরাহ পালনকারীদের বিশাল ভিড়, ধর্মীয় আনুষ্ঠানিকতা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

বার্ষিক হজ শুরুর আগে সৌদি আরবে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার।

গালফ নিউজ জানায়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ হাজীদের জন্য আরবি মাস ‘জিলক্বদ’ এর ২৯ তারিখ (২১ মে) পর্যন্ত ফিরে যাওয়ার সময় নির্ধারণ করে দিয়েছে।

বিদেশি মুসলমান, যারা এই বছরের হজে যোগদানের পরিকল্পনা করছেন, তারা ‘জিলক্বদ’ মাসের ১ তারিখ থেকে সৌদি আরবে আসতে শুরু করবেন।

যারা ওমরাহ পালন শেষে ফিরে যাবে না, তাদের জরিমানা, দেশ থেকে নির্বাসন এবং ১০ বছরের জন্য পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

সৌদি পর্যটন মন্ত্রী আহমেদ আল খতিব গত সপ্তাহে বলেছেন, চলতি মৌসুমে ৬ মিলিয়নেরও বেশি মুসলমান ওমরাহ পালন করেছেন।

বিষয়:ওমরাহ সৌদি আরব হজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…