অর্থনীতি

ভোমরা স্থল বন্দরের কার্যক্রম বন্ধ

এনবিআর শাটডাউন কর্মসূচি

ভোমরা স্থল বন্দরের কার্যক্রম বন্ধ, ট্রাকগুলো অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোমরা স্থল বন্দরে ট্রাকগুলো অপেক্ষমাণ, কার্যক্রম বন্ধ থাকায় যানবাহন দাঁড়িয়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এর ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির ফলে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।

এতে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যত বন্ধ হয়ে আছে।

রোববার (২৯ জুন) সকাল থেকে ভোমরা স্থল বন্দর কাস্টমস হাউজের প্রধান ফটক বন্ধ রয়েছে। ভিতরে কর্মকর্তা-কর্মচারীদেরও দেখা পাওয়া যায়নি।

শ্রমিকরা জানায়, গত দুইদিনে ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে আমদানি রফতানির অপেক্ষায় থাকা অন্তত ৫০০ ট্রাক আটকা পড়েছে।

তবে, কাস্টমস এর কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হননি।

বিষয়:কার্যক্রম বন্ধ সাতক্ষীরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…