চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে ‘সাঁতাও’, দেখা যাচ্ছে ফ্রিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগে সেরা ছবির পুরস্কার জয় করা ‘সাঁতাও’ দেখা যাচ্ছে অনলাইনে। তাও বিনামূল্যে। ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে শুক্রবার (১৩ অক্টোবর) থেকেই দর্শক খন্দকার সুমন পরিচালিত এই সিনেমাটি দেখতে পারছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন সাঁতাও নির্মাতা। ওটিটিতে নিজের প্রথম ছবি মুক্তি নিয়ে সুমন বলেন, আমাদের ছবিটি সম্পূর্ণ বাংলাদেশি শিল্পী ও কলাকুশলী নিয়ে নির্মিত। শুটিংয়ের আগে পরে এ ছবিতে বিদেশি কেউ কাজ করেনি। ফলে শতভাগ দেশি ছবি এটি।

তিনি জানান, এর আগে সিনেমা হল, চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন জায়গায় করা বিকল্প প্রদর্শনীতে দর্শকরা আগ্রহ নিয়ে ছবিটি দেখেছেন। তবে অনেকেই এখনও ছবিটি দেখতে পারেননি। কারণ আমরা সবার কাছে পৌঁছাতে পারিনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। ওটিটিতে আসায় এখন দেশের প্রতিটি প্রান্তের মানুষ ছবিটি দেখার সুযোগ পাবে।

ঢাকা চলচ্চিত্র উৎসব ছাড়াও ‘সাঁতাও’ ভারত, রাশিয়া, ইতালি, নেপাল সহ বিশ্বের বেশকিছু চলচ্চিত্র উৎসবে মনোনীত ও প্রশংসিত হয়। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প ‘সাঁতাও’ এর মধ্য দিয়ে পর্দায় হাজির করেছেন নির্মাতা।

গণ-অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। পরিচালনা ছাড়াও ‘সাঁতাও’ এর কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফ্রিনা বুলবুল, রুবল লোদী, কামরুজ্জামান রাব্বী ও আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওটিটিখন্দকার সুমনবায়স্কোপবিনামূল্যেলিড বিনোদনসাঁতাও
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬

“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”-সংসদে ফজলুর রহমান

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT