বিনোদন

দর্শকদের চোখ ফেরাবে ‘সাত ভাই চম্পা’

দর্শকদের চোখ ফেরাবে ‘সাত ভাই চম্পা’

শুরু হয়েছে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’র শুটিং। শুক্রবার  বেলা ১১টায় ‘সাত ভাই চম্পা’র সেট ও শুটিং উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বিএফডিসির পরিচালক ও অতিরিক্ত সচিব তপন কুমার ঘোষসহ মেগা ধারাবাহিকটির শিল্পী, কলাকুশলী, সাংবাদকর্মী ও অতিথিবর্গ।

বিএফডিসি’র জসীম ফ্লোরে নির্মিত হয়েছে ‘সাত ভাই চম্পা’র সেট। ব্যয়বহুল এই সেটে শৈল্পিক ভাবে তৈরি করা হয়েছে এক সমৃদ্ধ রাজ্যের বিলাসী রাজার বাড়ি-ঘর উঠোনের আবহ। যেন আলো-ছায়া আর রঙে কাল্পনিক এক রাজ্য। সেখানে আছে রাজ সিংহাসন, সাজানো গোছানো প্রাসাদ, পাইক-পেয়াদা, সৈন্য-সামন্ত আর দাস-দাসী।

চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় দেখুন ‘সাত ভাই চম্পা’র সেট ও শুটিং উদ্বোধন সময়ের আলোকচিত্র:

পাহাড়ি ঝর্ণার পাশে কোন এক বীর রাজার ভাষ্কর্য
পাহাড়ি ঝর্ণার পাশে কোন এক বীর রাজার ভাষ্কর্য
উদ্বোধনে উড়ানো হয় শান্তির শ্বেত কপোত
উদ্বোধনে উড়ানো হয় শান্তির শ্বেত কপোত
সাধকের ভাষ্কর্য, বাংলার লোকজ কিসসার কাহিনীর চিত্রায়নে এমন সেট আগে কখনো নির্মাণ হয়নি
সাধকের ভাষ্কর্য, বাংলার লোকজ কিসসার কাহিনীর চিত্রায়নে এমন সেট আগে কখনো নির্মাণ হয়নি
হাতিয়ার হাতে কল্পরাজ্যের উদাসী পাইক পেয়াদা
হাতিয়ার হাতে কল্পরাজ্যের উদাসী পাইক পেয়াদা
রাজবাড়ির আঙিনার এই দোলনায় হয়তো দোল খেতে দেখা যাবে শুয়ো রানীকে
রাজবাড়ির আঙিনার এই দোলনায় হয়তো দোল খেতে দেখা যাবে শুয়ো রানীকে
রাজ সিংহাসনে তথ্যমন্ত্রী
রাজ সিংহাসনে তথ্যমন্ত্রী
রাজাবাড়ির বিলাসী তৈজসপত্র তৈরি করে নেয়া হয়েছে আলাদাভাবে
রাজাবাড়ির বিলাসী তৈজসপত্র তৈরি করে নেয়া হয়েছে আলাদাভাবে
দর্শকদের চোখ ফেরাতে বিশাল আয়োজন, নন্দিত কারুকাজ
দর্শকদের চোখ ফেরাতে বিশাল আয়োজন, নন্দিত কারুকাজ
তথ্যমন্ত্রী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক ও বার্তা প্রধানের সাথে একই ফ্রেমে বন্দী হতে শিল্পী কলাকুশলী
তথ্যমন্ত্রী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক ও বার্তা প্রধানের সাথে একই ফ্রেমে বন্দী হতে শিল্পী কলাকুশলী

 

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…