চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারওয়ার্দী ও আরেফীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করবে ডিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা মিয়া আরেফীকে ৫ দিনের রিমান্ডে চাইবে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রিমান্ডে নিয়ে সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী ও মিয়া আরেফীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে চায় ডিবি।

বৃহস্পতিবার ২ নভেম্বর দুপুরে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ।

তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে তাণ্ডবের দিন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টাকে দলীয় কার্যালয়ে হাজিরের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সারওয়ার্দীকে আমরা ১০ দিনের রিমান্ডে চেয়েছিলাম। আদালতের নির্দেশে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দীকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফীকেও আজ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

সেদিনকার ঘটনা সম্পর্কে তাদের তথ্যে গরমিল থাকায় রিমান্ডে এনে তাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে। দেশের বাইরে বসে কেউ ষড়যন্ত্র করেছিল কি না সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মিরাজসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

Reneta

আমিনুলসহ বেশ ক’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্বীকার করেছেন ডিবি প্রধান হারুন।

তিনি বলেন, ২৮ অক্টোবর সহিংসতা, নাশকতা, পুলিশের ওপর হামলা, মারধর ও হত্যার ঘটনাসহ চলমান অবরোধে সহিংসতার ঘটনায় আমিনুলসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আজ আদালতে পাঠানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরেফীচৌধুরী হাসান সারওয়ার্দী গ্রেপ্তারডিবি প্রধানডিবি প্রধান হারুন অর রশীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT