জনপদ

সিলেটে ডিসির দায়িত্বে সারওয়ার আলম

সিলেটে ডিসির দায়িত্বে সারওয়ার আলম ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

-4 Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাদা পাথর লুটের ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে সিলেটের নতুন জেলা প্রশাসকের দায়িত্বে যোগ দিয়েছেন সারোয়ার আলম। দায়িত্ব নিয়ে তিনি জানান, যেমন দেখেছেন, তেমন আছি, তেমনই থাকবো।

বৃহস্পতিবার ২১ আগস্ট বেলা ১২টার দিকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এর  আগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

এক সময়ের আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘প্রকৃতি কন্যা সিলেট যেনো প্রকৃতির মতোই থাকে এই চেষ্টা করবো।’

তিনি বলেন, সিলেটে যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন তিনি। সকল স্টেক হোল্ডারদের সহযোগিতায় দায়িত্বকালীন সময়কে স্মরণীয় করে রাখতে চান তিনি।

সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম আরো বলেন, কোনোভাবেই যেনো প্রাকৃতিক সম্পদ শেষ না হয়, এটা খেয়াল রাখতে হবে। এজন্য সিলেটবাসীর সহযোগিতা চান তিনি।

সাদা পাথর লুটের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, আমি আজই যোগদান করেছি। প্রতিবেদন দেখে কি কি সুপারিশ আছে তা দেখব, পরে ব্যবস্থা নেয়া হবে।

ভেজালবিরোধী অভিযানে আলোচিত প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার আলম বৃহম্পতিবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগ দিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়:জেলা প্রশাসক কার্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…