বাংলাদেশ

নতুন উপদেষ্টাদের শপথের পর মধ্যরাতে সারজিসের ‘অসন্তোষজনক’ পোস্ট

..

নতুন উপদেষ্টাদের শপথের পর মধ্যরাতে সারজিসের অসন্তোষজনক পোস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে একজন যুবক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হওয়া নতুন তিন উপদেষ্টার শপথের পর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ‘অসন্তোষজনক’ পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

রোববার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, দেশের এক বিভাগ থেকেই ১৩ জন উপদেষ্টা অথচ রংপুর-রাজশাহী থেকে কেউ নেই।

সারজিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘শুধু ১টা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই! তার ওপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন!’

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে তিনজন শপথ নেন। বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন তিন উপদেষ্টা হলেন- শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার সারজিসের পোস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…