রাজনীতি

গাজীপুরে চাঁদাবাজির নিউজ করায় সাংবাদিককে থেঁতলে দেয় বিএনপির কর্মীরা: সারজিস আলম

সারজিস আলমের ছবি, গাজীপুরে চাঁদাবাজির নিউজের সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে চাঁদাবাজির নিউজ করায় সাংবাদিককে বিএনপির কর্মীরা মারধর করে, সারজিস আলমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজীপুরে বৃহস্পতিবার রাতে দৈনিক প্রতিদিনের কাগজের চিফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮) জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিনে চাঁদাবাজি নিয়ে খবর প্রকাশ করায় আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এক পোষ্ট করেন।

সাংবাদিককে মারধর করে বিএনপির কর্মীরা, গাজীপুরে চাঁদাবাজির খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্জিস আলম বলেন, গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দেয় বিএনপির কর্মীরা। দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চায়ের দোকানে রাতে জবাই করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা।

এসময় সার্জিস আলম নিহত এবং আহত সাংবাদিকদের বন্ধু বলে সম্বোধন করেন।

বিষয়:বিএনপি সাংবাদিক হত্যা সার্জিস আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…